"লোটাস গোল্ড ফেসিয়াল কিট: উপকারিতা ও ব্যবহারের পদ্ধতি"






* লোটাস গোল্ড ফেসিয়াল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং স্বাস্থ্যকর গ্লো আনতে বেশ কার্যকর। 

* ফেসিয়াল করার ধাপ:- 
✨গোল্ড ক্লিনজিং:-  মুখ ধোয়ার পর লোটাস গোল্ড ক্লিনজার ব্যবহার করে হালকা ম্যাসাজ করো, এটি ময়লা দূর করতে সাহায্য করে।

✨ এক্সফোলিয়েশন:- গোল্ড স্ক্রাব ব্যবহার করে ৫-১০ মিনিট হালকা হাতে ম্যাসাজ করো। এটি ব্ল্যাকহেড ও ডেট স্কিন দূর করতে সাহায্য করে। 

✨গোল্ড মাসাজ ক্রিম:- ত্বকে ১০-১৫ মিনিট ম্যাসাজ করো। এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের ন্যাচারাল গ্লো আনবে।

✨ গোল্ড ফেস প্যাক:- মুখে গোল্ড ফেস প্যাক লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করো, তারপর হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলো।


* লোটাস গোল্ড ফেসিয়াল সাধারণত ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোলে। নরম (নর্মাল) ত্বকের জন্য এর কিছু প্রধান উপকারিতা হল:-

 ১) ডিটক্সিফিকেশন- ত্বকের গভীর থেকে ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে। 

২) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি- গোল্ড ইনফিউশন ত্বকের কোষ পুনর্জীবিত করে এবং একটি স্বাভাবিক গ্লো দেয়।

৩) রক্ত সঞ্চালন উন্নত করে- ত্বকে রক্তপ্রবাহ বাড়িয়ে স্বাস্থ্যকর তরুণ দেখাতে সাহায্য করে।

৪) ত্বকের আদ্রতা বজায় রাখা- ত্বককে হাইড্রেশন ও মসৃণ রাখে।

 ৫)ত্বকের টোন সমান করে- দাগ-ছোপ কমিয়ে আরও সমান টোনের ত্বক পেতে সাহায্য করে।

৬) ফাইন ও লাইন ও বলিরেখা কমানো- এন্টি এজিং বৈশিষ্ট্য থাকায় ত্বক টানটান রাখতে সাহায্য করে।

৭) সান ড্যামেজ কমানো- সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব কমিয়ে ত্বককে সুরক্ষা দেয়।

৮) মেকাপের জন্য পারফেক্ট বেস তৈরি করে- এটি ত্বককে মসৃণ ও কোমল করে, যাতে মেকআপ আরো সুন্দরভাবে বসে।

৯) ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি- গোল্ড পার্টিকল ত্বকের কোলাজের উপাদান বাড়াতে সাহায্য করে, যা ত্বককে টানটান রাখে।

১০) ব্ল্যাকহেডস ও হোয়াইট হেডস দূর করা- গভীর ক্লিনজিং এর মাধ্যমে ত্বকের তেল ও ময়লা দূর করে।

১১) এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য- লোটাস গোল্ড ফেসিয়াল এ থাকা উপাদান ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। 

১২) ত্বকের ক্লান্তি দূর করে- স্ট্রেসের কারণে ত্বক নির্জীব দেখালে, এটি তা রিফ্রেশ করতে সাহায্য করে।

তবে লোটাসের গোল্ড ফেসিয়াল স্কিনে এপ্লাই করার আগে আরো কিছু টিপস মেনে চললে আরো ভালো রেজাল্ট পাবে। 

* নর্মাল স্কিনের জন্য মাসে ১-২ বার লোটাস গোল্ড ফেসিয়াল করা উচিত।

ফেসিয়াল এর আগে প্রস্তুতি:- ফেসিয়াল করার আগে মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। স্ক্রাব ব্যবহার করে ডেড স্কিন সেল রিমুভ করুন।

✅ ক্লিনজিং করুন- ত্বকের সমস্ত ময়লা ও মেকআপের আগে ভালোভাবে পরিষ্কার করে নিন।

✅ এক্সপোলিয়েট করুন- স্ক্রাব ব্যবহার করে ডেট সেলস দূর করলে ফেসিয়াল আরো কার্যকর হবে।

✅ হালকা উষ্ণ গরম জলের ভাব নিন- এতে ত্বকের রন্ধ্রগুলো খুলে যাবে, ফলে ফেসিয়াল উপাদান ভালোভাবে ঢুকতে পারবে।

ফেসিয়াল করার সময়:-

✅ হালকা হাতে ম্যাসাজ করুন- খুব বেশি চাপ না দিয়ে ধীরে ধীরে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।

✅ প্রসেস ফলো করুন- ক্লিনজিং, স্ক্রাবিং, ম্যাসাজ, মাস্ক এবং সিরাম/মশ্চারাইজার ঠিকভাবে ব্যবহার করুন।

 চোখ ও ঠোঁটের চারপাশে সাবধানতা অবলম্বন করুন- এগুলো খুব সংবেদনশীল অংশ। তাই বেশি ঘষাঘষি করবেন না।

* ফেসিয়ালের পর:-

 ✅সূর্যের আলো এড়িয়ে চলুন- ফেসিয়ালের পরপর সরাসরি রোধে যাওয়া এড়িয়ে চলুন এতে ত্বক সংবেদনশীল হতে পারে।

✅ টোনার ও মশ্চারাইজার ব্যবহার করুন এটি ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। 

✅অনেক জল পান করুন- ত্বক ভেতর থেকে হাইড্রেটেড থাকবে এবং আরো উজ্জ্বল দেখাবে। 

✅একদিন মেকআপ এড়িয়ে চলুন ফেসিয়ালের পর ত্বক বিশ্রাম নিতে দিন ভারী মেকআপ না লাগানোই ভালো।

* এরপরও আরো কিছু বোনাস টিপস:- 

✨ মাসে ১-২ বার ফেসিয়াল করুন খুব বেশি করলে ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হতে পারে।

✨ ভালো মানের পণ্য ব্যবহার করুন কম মানের পণ্য তোকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

✨ রাতে ফেসিয়াল করা ভালো। এতে ত্বক রাতে বিশ্রাম নিতে পারে এবং উপাদান ভালোভাবে কাজ করতে পারে।

✨ ফেসিয়াল করার পর স্কিনে আর কিছু ব্যবহার না করে বিশ্রাম দিতে হবে এবং শরীর পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, এতে করে স্কিনের গ্লোয়িং জেল্লা দেবে।


✨এছাড়া ওয়েডিং মেকআপ, পার্টি মেকআপ, অ্যানিভার্সারি মেকআপ, বার্থডে পার্টিতে যাওয়ার ৪-৫ দিন আগে যদি এই লোটাস গোল্ড ফেসিয়াল  করে নেওয়া হয় তাহলে এটা অত্যন্ত কার্যকর রেজাল্ট চোখের সামনে দারুন ভাবে প্রতিফলিত হবে। পার্লারে গিয়ে করতে পারেন আবার ফেসিয়াল কিট কিনে বাড়িতে নিজের হাতেও করতে পারেন, যেটা আপনার সুবিধা সেই মতোই এই ফেসিয়াল ব্যবহার করতে পারবেন। ফেসিয়ালের পর একটা টানা ঘুম দেবেন সকালে উঠে মনের মতো গ্লোয়িং স্কিন পাবেন।

মন্তব্যসমূহ

https://joyetabasu.blogspot.com/p/about-us.html